জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অপরূপ টিভির চল্লিশ জন সংবাদকর্মীর মাঝে ঈদ বস্ত্র উপহার প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রত্যাশী মোঃ হোসেন জামান। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব ঈদ বস্ত্র সংবাদকর্মীদের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে এই ক্ষুদ্র উপহার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং মোঃ হোসেন জামানকে ধন্যবাদ জানান। তারা বলেন, সাংবাদিকদের প্রতি এমন সহযোগিতা...
38
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অপরূপ টিভির চল্লিশ জন সংবাদকর্মীর মাঝে ঈদ বস্ত্র উপহার প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রত্যাশী মোঃ হোসেন জামান।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব ঈদ বস্ত্র সংবাদকর্মীদের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে এই ক্ষুদ্র উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং মোঃ হোসেন জামানকে ধন্যবাদ জানান। তারা বলেন, সাংবাদিকদের প্রতি এমন সহযোগিতা ও সম্মান প্রদর্শন ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন
Leave a Reply