1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত
106

তালতলী উপজেলা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া টেংরা গিরি ইকো পার্কের সামনে অবস্থিত ইদুপাড়া মোতালেব মাস্টার বাড়ি জামে মসজিদটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদটির উপরের টিনের ছাউনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে প্রখর রোদ কিংবা বৃষ্টির সময় মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে হয়। সামনে বর্ষাকাল ঘনিয়ে আসছে। এখনই মসজিদটির সংস্কার কাজ শুরু না হলে শত শত মুসল্লির নিয়মিত নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

স্থানীয় ছাত্রদল কর্মী জহুরুল ইসলাম অমি মসজিদের বেহাল অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে দেশ ও প্রবাস থেকে অনেকেই সহানুভূতি প্রকাশ করেন এবং কেউ কেউ আর্থিক সহায়তাও পাঠাতে শুরু করেছেন। তবে আপাতত মসজিদের ছাউনি ও প্রাথমিক সংস্কার কাজ শুরু করতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন।

জহুরুল ইসলাম অমি বলেন,আমাদের ইদুপাড়া জামে মসজিদ শুধু স্থানীয় মুসল্লিদের নয় টেংরা গিরি ইকো পার্কে ঘুরতে আসা পর্যটকরাও এখানে নামাজ আদায় করেন। কিন্তু ছাউনি না থাকায় নামাজ পড়তে খুব কষ্ট হয়। বিশেষ করে রমজান মাসে মুসল্লিদের কষ্ট আরও বেড়ে যায়। আমি দেশ-বিদেশের সকল মুসলমান ভাইবোনদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি। রমজানের এই বরকতময় মাসে দান করলে আল্লাহ নিশ্চয়ই উত্তম প্রতিদান দেবেন।

মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম বলেন,আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু মসজিদের উপরের ছাউনি না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট হয়। সামনে রোদ ও বর্ষাকাল কীভাবে নামাজ আদায় হবে,তা একমাত্র আল্লাহই জানেন। রমজান মাসে যারা দান করবেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় যুবক সিদ্দিকুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে মসজিদটির এই অবস্থা। এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। আমি তালতলী উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ জানাই—মসজিদটির সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য। বর্ষার আগে সংস্কার না হলে স্থানীয় শত শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন না।ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস, মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দানের মাধ্যমে খুব দ্রুতই আল্লাহর ঘরটি আবার সুন্দর ও নিরাপদ হয়ে উঠতে পারে।

রমজানের এই পবিত্র মাসে একটি দান হতে পারে অসংখ্য নামাজের সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ।
আসুন আল্লাহর ঘর রক্ষায় এগিয়ে আসি।আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইদুপাড়া জামে মসজিদের পুনর্গঠনের বড় অবলম্বন।মসজিদে সহযোগিতার জন্য বিকাশ নাম্বার +880 1770-466244 সকলে মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসুন।

আরও পড়ুন রাজিবপুরের বাউলপাড়ায় অন্ধ সিরাজুলের মানবেতর জীবন—সরকারি সহায়তার আকুতি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park