1. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  2. admin@dashani24.com : admin :
  3. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  4. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  5. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  6. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  7. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  8. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন কিশোরগঞ্জে ট্রাককে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা, মসজিদের খতিব নিহত রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’ রাজিবপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্য সাক্ষাৎ ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রমজানের প্রথম দিনে নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হাটহাজারীতে রাবেতা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৬.৯৭%

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত
39

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি;

কওমি জননীখ্যাত দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ’ (রাবেতা) শিক্ষাবোর্ডের প্রথম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন এবং পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা ফোরকান আহমদ যৌথভাবে ফল ঘোষণা করেন।

বোর্ড সূত্রে জানা যায়, দেশের চারটি জোনের অধীনে ২৪৯টি কেন্দ্রে হিফজুল কোরআন ও কিতাব বিভাগের প্রাথমিক স্তর (নাহু-সরফ) শ্রেণিতে মোট ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪ হাজার ১০২ জন ‘মুমতাজ’ বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের উপ-সচিব মাওলানা রাশেদুল ইসলাম। এতে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বোর্ডের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বোর্ডের কার্যক্রম, কেন্দ্রীয় সনদ পরীক্ষা আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বোর্ড চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক, শিক্ষাসচিব ও পরীক্ষকদের ধন্যবাদ জানান।

শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ বলেন, বোর্ডভুক্ত মাদ্রাসাগুলোকে কওমি শিক্ষার স্বকীয় বৈশিষ্ট্য ও দারুল উলূম দেওবন্দ-এর অনুসৃত নীতিমালা সমুন্নত রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি শিক্ষার্থীদের ইলম অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র, আমল ও নৈতিকতার চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, মহান আল্লাহর রহমত ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফলাফলের হার্ডকপি দেশব্যাপী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে এবং শিক্ষার্থীরা অনলাইনেও ফলাফল জানতে পারবে।

তিনি আরও বলেন, উম্মুল মাদারিসের তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতা’ শিক্ষাবোর্ডের প্রতি প্রথম বছরেই সারাদেশের কওমি মাদ্রাসাসমূহ থেকে ব্যাপক সাড়া ও আগ্রহ মিলেছে। আগামী শিক্ষাবর্ষে বোর্ডভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফলপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম আল্লামা হাবীবুর রহমান কাসেমী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. মাওলানা নুরুল আবছার আযহারী, চারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদী, ফতেপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ, মাওলানা ইসমাঈল খান ফয়জী, ঝিনাইদহ প্রতিনিধি মুফতি শহীদুল্লাহ, বরগুনা প্রতিনিধি মাওলানা গোলাম মাওলা, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী ও মাওলানা জাকারিয়া হাসনাবাদী প্রমুখ।

আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park