1. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  2. admin@dashani24.com : admin :
  3. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  4. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  5. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  6. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  7. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  8. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন কিশোরগঞ্জে ট্রাককে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা, মসজিদের খতিব নিহত রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’ রাজিবপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্য সাক্ষাৎ ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রমজানের প্রথম দিনে নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত
47

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম, আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মতবিনিময় অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।

বিকেলে নগরীর ফয়েস লেক এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপির রেস্ট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির ভূমিকা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ সময় আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ক্রিয়েটর, এডমিন ও সমন্বয়কারী মোঃ আনিসুল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ পরিষদের সভাপতি মোঃ নূর উদ্দিন জাহেদ, মানবিক পরিষদের সভাপতি তৈয়ব তাহের, এডমিন এস এম আহসানুল কবির চৌধুরী টিটু, কাজী মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপির ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উপ-পরিচালক রায়হান ফকির নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর প্রস্তুতির বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে নাগরিকদের সচেতনতা,সামাজিক সম্প্রীতি ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ অপরিহার্য।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন যশোরে ৬ আসনে ৫ জামায়াত, ১ বিএনপির অমিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park