
নিজস্ব প্রতিবেদক
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিজয়ের আনন্দ উদযাপন অনুষ্ঠিত।
ভোর রাতে নির্বাচনে জয় লাভের পরপরই তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে তিনি নিজ বাসভবনে ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন এবং কেক কেটে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিতরণ করা হয়। নেতাকর্মীরা স্লোগান ও শুভেচ্ছায় মুখরিত পরিবেশে তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় এলাকার সর্বস্তরের জনগণের। তিনি সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোরের শান্ত পরিবেশে কবর জিয়ারত এবং পরে আনন্দঘন আয়োজন, দুই পর্ব মিলিয়ে দিনটি ছিল সমর্থকদের জন্য আবেগঘন ও স্মরণীয়।
আরও পড়ুন নড়াইলে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
Leave a Reply