
স্টাফ রিপোর্টার:
দেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ভিন্নমাত্রার রাজনৈতিক উত্তাপ। পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ।
ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে ভোটের সমীকরণ।
আর মাত্র ২দিন বাকি ।শেষ দিকে এসে আসনটিতে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে । তীব্র প্রতিযোগিতা হবে এ আসনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থী মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১দলীয় জোটের মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) গাইবান্ধা জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান এর।
আওয়ামী লীগ প্রার্থীহীন থাকায় তাদের ভোট কোন বাক্সে যাবে এ হিসাবই এখন জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। প্রচার ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে সুন্দরগঞ্জের ভোটের মাঠ।
১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনটি। একাত্তর পরবর্তী অধিকাংশ সময়জুড়ে জাতীয় পার্টির দখলে ছিল আসনটি। ২০০১ সালে জামায়াতের দখলে ছিল আসনটি। এছাড়াও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর এমপিও ছিল আসনটিতে।
তবে এবার আসনটি পুনরুদ্ধারের মরিয়া জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী।
নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোট। দলীয় প্রার্থী না থাকলেও তাদের ভোট কোন বক্সে যাবে, সে হিসাবেই অনেকটা নির্ধারিত হতে পারে ফল।
আসনটি নিজের দখলে নিতে এবার শক্ত অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। প্রতিনিয়ত ছুটে চলছে ভোটারদের দ্বারে।দিয়ে যাচ্ছে উন্নয়নের নানান রকম প্রতিশ্রুতি।
অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আসনটি আবারো নিজেদের দখলে নিতে প্রতিটি গন সংযোগ, জনসভায় উদ্দীপনা বক্তব্য, একাত্তরের স্বাধীনতার পক্ষে অবস্থানে বিভিন্ন দলগুলোর একত্রে হচ্ছে। এতে করে ভোটের সমীকরণ ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে ।
এ আসনে ১২৩টি ভোটকেন্দ্রে ৭৬৯টি কক্ষে মোট ৪ লাখ ১৯ হাজার ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
আরও পড়ুন বীরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Leave a Reply