
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে অষ্টগ্রাম থানাধীন খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা খোরশেদ খান (৪৫), পিতা—মৃত দৌলত খান-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার বসতবাড়ি থেকে একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে অস্পষ্টভাবে কিছু লেখা খোদাই করা রয়েছে। এ ছাড়া বিভিন্ন আকারের একাধিক রামদা, ছুরি, টাঙ্গি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লোহার চেইন, ফ্যানচি ড্যাগার ও সুইচ গিয়ার চাকুসহ মোট ১৬টি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া রামদাগুলোর দৈর্ঘ্য ২৭ ইঞ্চি থেকে ৪২.৫ ইঞ্চি পর্যন্ত এবং অন্যান্য ধারালো অস্ত্রের দৈর্ঘ্য ৬ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চির মধ্যে।
উদ্ধারকৃত সব আলামত আইনানুগভাবে জব্দ করে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন হাটহাজারীতে ইনসাফের বাংলাদেশ গড়তে রিক্সা মার্কায় ভোট চাইলেন মামুনুল হক
Leave a Reply