1. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  2. admin@dashani24.com : admin :
  3. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  4. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  5. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  6. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  7. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  8. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন কিশোরগঞ্জে ট্রাককে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা, মসজিদের খতিব নিহত রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’ রাজিবপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্য সাক্ষাৎ ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রমজানের প্রথম দিনে নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পঠিত
45

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতীসন্তান, মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এমডি আব্দুল হান্নান এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান অর্জনের পাশাপাশি বিশেষ করে নারী শিক্ষায় বিনিয়োগ ছাড়া শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

তিনি নারী শিক্ষার উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পাশে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন সর্বদা থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজে কর্মরত শিক্ষক-কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত থেকে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

আরও পড়ুন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park