
মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাবুয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সাক্ষাৎকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পাশাপাশি তাঁরা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও দলীয় ঐক্য বজায় রেখে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন পোস্টারবিহীন নির্বাচনে প্রেসে ভীড় নেই, পরিবেশ রক্ষায় মিলছে ইতিবাচক সাড়া
Leave a Reply