1. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  2. admin@dashani24.com : admin :
  3. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  4. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  5. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  6. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  7. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  8. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন কিশোরগঞ্জে ট্রাককে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা, মসজিদের খতিব নিহত রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’ রাজিবপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্য সাক্ষাৎ ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রমজানের প্রথম দিনে নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

যারা মাদকাসক্ত তাদের ভালো পথে ফেরাতে ডিএনসি সর্বদা চেষ্টা করবে — ডিএনসির মহাপরিচালক

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পঠিত
38

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহাপরিচালককে গার্ড অব অনার (স্যালুট) প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কার্যালয় পরিদর্শন শেষে মহাপরিচালক হাসান মারুফ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি ডিএনসির বিগত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসির ‘ক’ সার্কেল পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। মহাপরিচালক হাসান মারুফ বলেন, “যারা মাদকাসক্ত, তাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো পথে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

” তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park