
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (শনিবার) রাতে মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ খেলায় লংকারচর নবজাগ্রত বন্ধু মহল টিমকে পরাজিত করে বিজয়ী হয় কাঠারবিল ব্যাডমিন্টন টিম।
লংকারচর ছাত্র সমাজের উদ্যোগে ফাইনাল খেলার সভাপতি ছিলেন মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাশিদুল আহমেদ আকাশ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গফুর মন্ডল, মো. সিরাজুল ইসলাম, মো. হাবিবুর রহমান, আমজাদ হোসেন, মো. সাইফুল ইসলাম, শাহ সফি বাতাস, মো. সাইদুর রহমান, সফিকুল ইসলাম, শাহ আলম বাবু, মুসা মন্ডল, শিমু আকন্দ প্রমুখ।
প্রধান অতিথি শেখ রাশিদুল আহমেদ আকাশ বলেন, যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। অত্র এলাকার ছাত্রসমাজ মাঝেমধ্যে এ ধরনের খেলার আয়োজন করবে বলে আশা রাখি।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসি, রানার্সআপ দলকে একটি ছোট খাসি
পুরুস্কার দেন। খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন মো. মোক্তার হোসেন।
আরও খবর :উত্তরবঙ্গে শীতের দাপট চরমে, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
Leave a Reply