
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে,উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমতিয়াজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার এম কে এ জিন্নাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে নজরুলের মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী সমাজে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।
Leave a Reply