
কালাই প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হোসেন
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো: শফিকুল ইসলাম আর নেই (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ৩:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।
তার এই আকস্মিক প্রয়াণে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে উদয়পুর ইউনিয়নে কাজী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুন রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস মিলাদ র্যালি
Leave a Reply