
হিলি প্রতিনিধি
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালুসহ হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।
হিলি কাস্টমস সিআ্যন্ড এফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহীনুর ইসলাম বলেন, আজ শনিবার ১৫ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে সেদেশে সরকারি ছুটি থাকায় তারা ভারত থেকে কোন পণ্য বাংলাদেশে রফতানি বা বাংলাদেশ থেকে কোন পণ্য ভারতে আমদানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
সেই মোতাবেক আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল ১৬ই আগষ্ট রবিবার সকাল থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হবে।
তবে বন্দরের ভেতরে পুর্বের আমদানিকৃত পণ্য খালাস ও ডেলিভারী দেওয়াসহ ভেতরের সকল কার্যক্রম চালু রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকারিয়া বলেন,ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে।
প্রতিদিনের ন্যায় আজো সকাল থেকে বৈধ পাসপোর্ট যাত্রীরা দুদেশের মাঝে যাতায়াত করছেন। ইমিগ্রেশন কার্যক্রমের কোন বন্ধ নেই প্রতিদিন সকাল ৯টাম থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
Leave a Reply