আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জুলাই ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষ'র উদ্বোধন করেন দিনাজপুর পাঁচ ফুলবাড়ী পার্বতীপুর আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
উদ্বোধনের পর মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল বলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কার্যক্রমের আলোচনা সভা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান আরও বলেন নতুন পরিদর্শন কক্ষটি সরকারি কার্যক্রম তদারকি সমন্বয় সভা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সেবার মান আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় ফুলবাড়ী সহকারি কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ্ মোস্তাফিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.