
ঠাকুরগাঁও প্রতিনিধি : নতুন কর্মস্থলে যোগদান করেই মিলের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপন করলেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: হুমায়ুন কবির। সোমবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশগ্রহন করে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন তিনি।
এসময় জিয়া পরিষদের সভাপতি মো: আবু রায়হান, সহ-সভাপতি মো: হাসানুজ্জামান, সদস্য মো: হাসনাত হাবিব, আব্দুল্লাহ আল মামুন খাঁন, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সভাপতি লুৎফুল কবীর, সহ-সম্পাদক রুহুল আমিন সহ মিলের উর্দ্ধতণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদ ৫বছরে ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহন করে।
জিয়া পরিষদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর মহাব্যবস্থপক (কৃষি) মো: আবু রায়হান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদ ৫বছরে ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহন করেছে। আমরা প্রতি বছর এক হাজার করে গাছের চারা রোপণ করবো। ঠাকুরগাঁও সুগার মিলে জামরুল, কামরাঙ্গা, চালতা সহ বিভিন্ন প্রজাতির একশত চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করা হলো। ক্রমান্বয়ে আরো চারা রোপণ করা হবে।
মিলে সদ্য যোগদানকৃত এমডি মো: হুমায়ুন কবির বলেন, আজ আমি এই মিলে যোগদানের পরপরই জিয়া পরিষদের উদ্যোগে বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করলাম। বৃক্ষরোপণ হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সুপরিকল্পিতভাবে গাছ লাগানোর একটি মহৎ উদ্যোগ। জিয়া পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
আরও পড়ুন দেশব্যাপী‘নতুন কুঁড়ি স্পোর্টস পুরস্কার বিতরণে-প্রধানমন্ত্রী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.