নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর চরআমখাওয়া ইউনিয়নের মকির চর হাবেজ মোড়ের উত্তর পাশের বিলে উবু হয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় গ্রামবাসী। খবর পেয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি উত্তর মকির চর গ্রামের আদম আলীর ছেলে রাজুর।
রাজুর বাবা আদম আলী জানান, গত রবিবার সন্ধ্যায় তার ছেলে বাড়ি থেকে ফুটবল খেলা দেখতে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.