
রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। জিয়াউল হক ওই এলাকার হেদায়েতুল ইসলামের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিয়াউল হক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.