
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শিক্ষক নেতারা।
রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয়ে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি বকুল মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক আবু তারেকসহ সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় শিক্ষক নেতারা উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে উপজেলা শিক্ষা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সফল কর্মজীবন কামনা করেন। জবাবে তিনি বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কার্যকর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
এদিকে উপজেলার অভিভাবক, শিক্ষক ও সচেতন এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.