
চট্টগ্রামের বাশখালী উপজেলার বাহারছড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানো পরিবারের মাঝে আমতলীবাসীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দিনব্যাপী স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকায় হেঁটে হেঁটে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন।
এই মানবিক কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, সবুজ ছায়া সংগঠন এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা।
স্বেচ্ছাসেবীরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে তারা একইভাবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ ও পরিশ্রম করেন মানবিক তরুণ সমাজকর্মী মোসাঃ দিলরুবা রজনী, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ জুবায়ের আহম্মেদ, সাজিদ রাব্বি, বায়েজিদ মীর এবং শিহাব।
আয়োজকরা বলেন, আমতলীবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এই সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তারা সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন রুহিয়াকে মাদক ও অপরাধমুক্ত করায় ওসি বদিউজ্জামানকে ফুলেল শুভেচ্ছা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.