
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পশ্চিম জিনারাই গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পশ্চিম জিনারাই গ্রামের বাসিন্দা মো. সুরুজ মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে স্থানীয় একটি দরবার থেকে ফেরার সময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র, দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়ির সামনে এসে হামলা চালায়।
এ হামলায় পিয়াস উদ্দিন (৬৫), লিহাম উদ্দিন (৪৮), মোছা. সিমা (৩৫), মোছা. সালমা (৫২) এবং তাছলিমা (৪০) আহত হন। অভিযোগে বলা হয়েছে, তাদের মাথা, কপাল, চোখ ও হাতে ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগে দ্বীন ইসলাম, মো. রফিক, নকিব মিয়া, মো. মামুন, শুনু মিয়াসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং ঘটনার বিস্তারিত সংগ্রহের কারণে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লেগেছে।
কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন দিনাজপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত পর্যায়ে কর্মশালায়: চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.