
রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে গাছের সঙ্গে ঝুলে থাকা মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির কামরাঙা গাছ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মোতালেব সরকার বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির সামনের একটি কামরাঙা গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।
আরও পড়ুন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.