
মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম।
ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর অবসর ও পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে
অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মোঃ কামাল মিয়া।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম, অমূল্য রঞ্জন দে, দিলীপ কুমার দে, মিহির কান্তি চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, পদোন্নতি রিটন বড়ুয়া, পদোন্নতি শাহনাজ আকতার, নৈশ প্রহরী অনিল তালুকদার, ৪র্থ শ্রেণির কর্মচারী দুলাল কুমার দে, প্রদীপ চৌধুরী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুপম বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের হেড মৌলভী মাওলানা রফিকুল ইসলাম রেজভী, উপজেলা জন্মোষ্টমী পরিষদের সভাপতি দীপক তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক রাজীব সেনগুপ্ত। উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আব্দুল মান্নান, ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইলিয়াস, বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন, নজরুল ইসলাম সহ অন্যন্যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে এবং সংবর্ধিত অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে বরণ করেন উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে সকল অতিথিরা বিদ্যালয়ের মূল ফটকে প্রবেশ করলে ব্যান্ড পার্টি ও ফুল দিয়ে উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ডাবুয়া রামনাথ পাড়ার আদিত্য দে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকেও সংবর্ধিত করা হয়।
আরও পড়ুন দিনাজপুরে বীরগঞ্জ থানার সিংড়ায় আদিবাসী-বিদ্রোহ দিবস পালিত,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.