
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ইসলামপুর পৌর কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকি, ডেবিট এবং মুনতাসির খান লোহানী সিয়ামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a Reply