রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাশকান্দা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম ওরফে চান মিয়া (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চান মিয়া ওই গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন এবং পল্লী চিকিৎসক হিসেবে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে আগাছা পরিষ্কার করছিলেন চান মিয়া। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা ডা. আব্দুল্লাহ আল মুত্তাকী জিবন। চান মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও খবর: শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে কিশোরগঞ্জে শুরু হলো ক্যাডেট এএসআই
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.