
নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারে-১৫ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের ঘটনায়: তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো কালিতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) এবং রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে গত শনিবার রাতে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলীর নির্দেশনায় একটি বিশেষ টহল দল দায়িত্ব পালন করার সময় কালিতলা বাজার সংলগ্ন মামলার দ্বিতীয় আসামি রনির বাবা মিন্টুর গোডাউন ঘরের সামনে একটি মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখতে পায়।
মোটরসাইকেলটি দ্রুত ওই গোডাউন থেকে বের হয়ে আবার সেখানে ফিরে যাওয়ার বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাদের মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ দল ওই গোডাউন ঘরে আকস্মিক অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে অসুস্থ অবস্থায় ভিকটিম ওই কিশোরীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে নির্যাতিতা ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তিন আসামিকে আটক করতে সক্ষম হয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেয়েটি তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল এবং পরবর্তীতে রাতে ফোনে তার পরিবারকে জানায় যে অনেক রাত হয়ে যাওয়ায় সেই বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে।
অন্যদিকে চিকিৎসাধীন কিশোরীর বর্ণনা অনুযায়ী সপ্তাহখানেক আগে তার বান্ধবীর মাধ্যমে এক নম্বর অভিযুক্ত তামিমের সাথে তার পরিচয় হয় এবং সেই সুবাদে তামিম তাকে গত শনিবার ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিভিন্ন স্থানে ঘুরার পর কৌশলে তাকে কালিতলা বাজারের ওই নির্জন গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তামিম তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে এনে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
রোববার ১৪ জুন ভোর আনুমানিক চারটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। কিশোরীর বাবা-মা বর্তমানে হাসপাতালে মেয়ের পাশে অবস্থান করছেন এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন,গত রাতে আমাদের টহল পুলিশ কালিতলা বাজারের একটি গোডাউনের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিবিধি দেখে সেখানে অভিযান চালায় এবং ভেতর থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘটনাস্থল থেকেই তামিমসহ তিন যুবককে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।
আরও পড়ুন দিনাজপুরে পুলিশের অভিযানে আন্তঃজেলা গরুচোর সদস্যকে আটক করেছে থানা পুলিশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.