জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬২ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বহিঃনোঙর এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
এ সময় শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দ করা হয় এবং বোটে থাকা ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত (বিএন) বলেন, “চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আরও খবর:বকশীগঞ্জে বাড়িতে সংঘবদ্ধ হামলা, নগদ টাকা লুটের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.