নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০২ জুন ২০২৬) বাসন থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি মোসাঃ মোমেনা বেগম (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার বলদিয়া (বালাপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতা বাচ্চু মিয়া, মাতা আছমা বেগম এবং স্বামী মোঃ সোহাগ হোসেন ওরফে শাকিব। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা (কালাবাগান) এলাকায় বসবাস করতেন।
এছাড়াও প্রসিকিউশন মামলার আসামি সাইদুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকার বাসিন্দা। তার পিতা আনোয়ার হোসেন এবং মাতা মোসাঃ নাছিমা।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে উক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আরও খবর: চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.