নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত লতিফ উদ্দিন কোদালকাটি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা-মা দুজনেই দিনমজুর। সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কার্যক্রমে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। পরে দুপুরে শিশুটির মা-ও ওই সংস্থা থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ির সামনে বসিয়ে রেখে যান।
অভিযোগ রয়েছে, এ সুযোগে বাড়ির সামনে ধান কাটার কাজে নিয়োজিত লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতরে নিয়ে যায় এবং শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয়। পরে সে ঘটনাটি পরিবারের সদস্যদের খুলে বলে।
খবর পেয়ে শিশুটির মা-বাবা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে রাখেন। পরে সংবাদ পেয়ে রাজিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া বলেন, “আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষনের চেষ্টা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । মামলার সকল কাজ শেষ হলে সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।”
আরও খবর: কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কোরবানীর গোশত বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.