শফিউল আলম লাভলু নিজস্ব প্রতিবেদক শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ সুরত আলী (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) রাতে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পুলিশ উপজেলার কলাপাড়া পূর্বপাড়া এলাকায় কলাবাগানে এ অভিযান করে তাকে গ্রেফতার করে।
সে ওই এলাকার মৃত মাইনুদ্দিনের পুত্র। এ সময় তার কাছ থেকে ছোট-বড় মিলিয়ে ৬টি গাঁজা গাছের প্রায় ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ নিজের কলাবাগানে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের ছাড় দেওয়া হবে না। নকলাকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.