
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চিরিরবন্দর সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় নির্জন কম্পিউটার সেবা কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্জন কম্পিউটারের স্বত্বাধিকারী আল আমিন ভূইয়া, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সেবাগ্রহীতারা।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন।
এই উদ্যোগে ভূমি সেবা গ্রহণ আরও সহজ ও হয়রানিমুক্ত হবে বলে মনে করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ ফজলুর রহমান সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আরও পড়ুনঃ গাইবান্ধায় মহান মে (শ্রমিক) দিবস-২০২৬ পালিত
Leave a Reply