
বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রামের ঐতিহাসিক সি.আর.বি মাঠ রোববার বিকেলে পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। ডেইলি মর্নিং টুডে পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মাদকবিরোধী লাইভ কনসার্ট ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার শক্ত বার্তা উঠে আসে প্রতিটি বক্তৃতায়।
বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক শ্রী কল্যাণ চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর উপ-ব্যবস্থাপনা পরিচালক শিহাব মালেক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক রমেশ্বর চক্রবর্তী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেইলি মর্নিং টুডে’র পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীন, ব্যবস্থাপনা পরিচালক সজল চৌধুরী, যুগ্ম সম্পাদক ফেরদৌস হাসান, সহযোগী সম্পাদক মো. দিদারুল আলম, এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), উপ-ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, সহ-সম্পাদক সৌমেন সরকার এবং সহ-সম্পাদক এফ.এম. রুমি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ জন নারী উদ্যোক্তা, ১২টি মাদক নিরাময় কেন্দ্র এবং একাধিক সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
পুরো আয়োজনজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়ে সি.আর.বি মাঠ এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়—যা উপস্থিত অনেকের কাছেই ছিল এক ভিন্ন অভিজ্ঞতা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মাদকবিরোধী লাইভ কনসার্টে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা, আর সেই সুরে-বার্তায় ছড়িয়ে পড়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়।
শেষে সভার সভাপতি ও পত্রিকার প্রকাশক শ্রী কল্যাণ চক্রবর্তী উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুন রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই সড়ক অচল: দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.