আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া মাঝিপাড়া গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় কুমারেশ বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ১০ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বাড়ির লোকজন বাইরে থাকায় ঘরটি শূন্য ছিল। সেই সুযোগে চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান। তারা দাবি করছেন, প্রায় ১০ লক্ষ টাকাসহ অনেক টাকার মালামাল লুট হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শৈলকুপা এলাকায় ইদানীং চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এমন ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের এই ‘নির্বিকার’ ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চুরির ঘটনার রহস্য উদঘাটন করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন তারা।রাজিবপুরে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান আলহাজ্ব শামসুল হক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.