নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাউদা (১০-১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম ও ঝর্না খাতুন নামের আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়াবাড়ি গ্রামে বলে জানা গেছে।
রবিবার (২২ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের রাজিবপুর উপজেলার চর রাজিবপুর বটতলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা সামনে চলন্ত একটি ট্রাককে ওভারটেক (সাইট কাটানো) করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজিবপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত স্কুলছাত্রী সাউদাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু দুঃখজনকভাবে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে আহত সাইফুল ইসলাম ও ঝর্না খাতুন বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও মোটরসাইকেল আরোহীর ভাষ্য অনুযায়ী, সামনে থাকা ট্রাকটি ধীরগতিতে চলছিল। হঠাৎ গতি সামান্য পরিবর্তনের কারণে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এদিকে এই মহা সড়কে আরেকটি সমস্যা রয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-রৌমারী মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গাছের গুড়ি ও খড়ি ব্যবসায়ীরা রাস্তার পাশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড করে আসছেন। এতে সড়কের মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
এলাকাবাসী দ্রুত এই অব্যবস্থাপনা দূর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আরও খবর : রাজিবপুরের জন্য একজন সুর্য সন্তান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.