আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, ‘ এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সবধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি তা আমরা বাস্তবায়ন করবো।’
শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি, এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমরা যে পরিমাণ দুশ্চিন্তা করছিলাম, তার তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি।’
অন্যবারের তুলনায় এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।’
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিজ বাড়ি থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাহে পৌঁছান মন্ত্রী। নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটান এবং সবার খোঁজখবর নেন।
আরও পড়ুনঃ রাজিবপুরের জন্য একজন সুর্য সন্তান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.