
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় আলোচিত কিশোর মোস্তাকিম (১৪) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুম মিয়া (২৫) ওরফে চায়না নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাসুম মিয়া (২৫) ওরফে চায়না রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বালুচর গ্রামে হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কিশোর মোস্তাকিম (১৪) বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি (তদন্ত) আরও জানান, ঘটনার পর রায়পুরা থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মাসুম মিয়া ওরফে চায়নাকে গ্রেপ্তার করে।
পরে আসামি হত্যাকাে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও তিনি জানান।
আরও পড়ুন হোসেনপুরে ফসলি জমির মাটি কাটায় আবারও অভিযান, জরিমানা ১ লাখ টাকা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.