
আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি,
আঁধার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের রুহিয়া থানা কর্মী গ্রুপের উদ্যোগে এক বিশাল গণ-ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নং কশালগাঁও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় কর্মী গ্রুপ ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল এলাকার প্রথম গণ-ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। যুব সমাজের এমন ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আয়োজন এলাকার ধর্মীয় ও সামাজিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বক্তারা আরও বলেন, রমজান সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার কবরস্থান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে শত শত ধর্মপ্রাণ মানুষ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ
Leave a Reply