
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে মানবিক ও শিক্ষাবান্ধব সংগঠন তারুণ্যের আলো’র উদ্যোগে হাফেজ উৎসব, সম্মাননা ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নবীকুল শিরোরত্ন হযরত মুহাম্মদ (সা.) এবং বদরের বীর সাহাবীদের স্মরণে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি হাটহাজারীর আল-আমিন হাশেমী রেস্তোরাঁর তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান আকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারুণ্যের আলো’র সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শেখ আহমদ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব রফিকুল হাসান, আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, হাটহাজারী কাজী ভবনের স্বত্বাধিকারী ইদ্রিস মিয়া সওদাগর, শাহ আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. হাফিজুর রহমান, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, হাটহাজারী টিভির এডমিন মোহাম্মদ আলমগীর, হাটহাজারী ইদ্রিস টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ কাজী সালাউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারুণ্যের আলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির কর্মকাণ্ডে শৃঙ্খলা, মানবিকতা ও নিখুঁততার প্রতিফলন রয়েছে। এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সমাজে টিকিয়ে রাখা এবং আরও বিস্তৃত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় রাউজান সেন্ট্রাল স্কুলের পরিচালক মাওলানা সৈয়্যদ এহসান কাদের বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Leave a Reply