
নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মৌলভীর চর বাজারে মৃত গরু জবাই করে বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে শত শত মানুষ জড়ো হন বাজার এলাকায়।
যাদের বিরুদ্ধে অভিযোগ-তারা মিয়া (৪০), পিতা: আমিল হক, মোন্নাফ আলী (৫০), পিতা: ওয়াহেদ মুন্সি, শাহাদৎ হোসেন (৩৫), পিতা: মোন্নাফ আলী
মোগবুল হোসেন (৪০), পিতা: টিক্কু,
স্থানীয়দের অভিযোগ, তারা কসাই একটি মৃত গরু জবাই করে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তারা কসাই গোস্তে সেগুনী রং মেশানো পানি মিশিয়ে বিক্রি করে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস রাখে না।
টুপকার চর গ্রামের বাসিন্দা জিয়া জানান—“রাতে সেহরি খাওয়ার সময় বোনের বাড়ি যাচ্ছিলাম। রাস্তার পাশে কয়েকজন কসাইকে দেখতে পাই। কাছে একটি গরু চাদর দিয়ে ঢাকা ছিল। কাছে যেতে চাইলে তারা বাঁধা দেয় এবং জোর করে পকেটে ৫০০ টাকা দেয়।”
তিনি আরও বলেন—
“পরে আবার গেলে তারা মিয়া আমার পা জড়িয়ে ধরে এবং আরও ১,০০০ টাকা পকেটে গুঁজে দেয়। সন্দেহ হলে আমি গ্রামবাসী ডেকে আনি। এসে দেখি গরুর গলা কাটা হয়েছে।” পুর্বের ঘটনা গোপনে মোবাইলে ধারণ করেছি, সব আমার কাছে আছে।
স্থানীয় এক হুজুরের ভাষ্যমতে, গরুটি মৃত অবস্থায় জবাই করা হয়েছে।
সালিস বৈঠকে সিদ্ধান্ত
ঘটনার পর শত শত মানুষের উপস্থিতিতে সাবেক মেম্বার ও মৌলভীর চর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল হকের সভাপতিত্বে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
চেয়ারম্যান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—
অভিযুক্ত কসাইরা চরআমখাওয়া ইউনিয়নের কোথাও গরু জবাই করতে পারবেন না
মৃত গরুর মাংস, চামড়া ও ভুঁড়ি মাটির নিচে পুঁতে ফেলতে হবে
মাংস মাটিচাপা
সভাপতি সামছুল হকের নির্দেশে চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্য রবিদাস, রাজ্জাক ও আঃ মান্নানের সহযোগিতায় গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়।
অভিযুক্তরা পলাতক
সালিস বৈঠকে অভিযুক্ত কোনো কসাই উপস্থিত ছিলেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
এলাকাবাসীর দাবি, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও খবর: নালিতাবাড়ীতে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বাধায় অভিযান স্থগিত
Leave a Reply