
মো ঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের চাহিদা ও রুচির কথা বিবেচনা করে হাটহাজারীর ডাক বাংলা রোডস্থ ৪নং জেলা পরিষদ মার্কেটে অবস্থিত -হক ক্লথ স্টোর-এ এসেছে দেশি ও বিদেশি জুব্বা–পাঞ্জাবির নতুন ও আকর্ষণীয় কালেকশন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবারের ঈদ উপলক্ষে পাকিস্তান ও ইন্ডিয়ার উন্নতমানের গ্রেজ কাপড়সহ বিভিন্ন মানসম্মত কাপড়ের সমাহার করা হয়েছে। জুব্বা ও পাঞ্জাবির কাপড়ের পাশাপাশি শার্ট ও প্যান্টের কাপড়, আতর, টুপি, লুঙ্গি ও গামছারও রয়েছে বিশাল সংগ্রহ।
দোকানটিতে আধুনিক ডিজাইন, উন্নত মান এবং সাশ্রয়ী মূল্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা ভিড় করছেন। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি গ্রেজ কাপড়ের জুব্বা–পাঞ্জাবি।
প্রতিষ্ঠানটির কর্ণধার নজরুল ইসলাম বাবু জানান, আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত কাপড় ন্যায্য মূল্যে ক্রেতাদের হাতে তুলে দিতে। ঈদ উপলক্ষে নতুন ডিজাইন ও উন্নতমানের দেশি-বিদেশি কাপড় সংগ্রহ করেছি, যাতে ক্রেতারা সন্তুষ্ট মনে কেনাকাটা করতে পারেন।
ঈদের কেনাকাটাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পর্যাপ্ত স্টক ও উন্নত সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ঈদের প্রস্তুতিতে হাটহাজারীবাসীর বিশ্বস্ত ঠিকানা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছে হক ক্লথ স্টোর।ঠিকানা:হক ক্লথ স্টোর৪নং জেলা পরিষদ মার্কেট, ডাক বাংলা রোড, হাটহাজারী, চট্টগ্রাম।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার
Leave a Reply