
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে ভাষা শহীদ দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর -১ (বীরগন্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। জাতীয় সংসদ সদস্য পুষ্প স্তবক অর্পণের পর পর্যায় ক্রমে, উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, কাহারোল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তি যোদ্ধা কমান্ড, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল -বোচাগন্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃমনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদ দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক
Leave a Reply