
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি,বহুমুখী ব্যবহার ও হিমাগারের গুণগত মান শীর্ষক এক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালাটি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে
প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কোন্ড ষ্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আহাদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোন্ড ষ্টোরেজ এসোসিয়েশনের পরিচালক প্রদীপ কমার প্রসাদ,অতিরিক্ত সচিব (অবসপ্রাপ্ত) এসিই শুশান্ত কুমার প্রামাণিক,গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আতিকুল ইসলাম,বগুড়া কোল্ড স্টোরেজের এমডি আলহাজ্ব তোফাজ্জল হোসেন। গোাবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্শালায় বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ কৃষি সম্পসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আসাদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার—যেমন উন্নত জাত নির্বাচন, মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা, সুষম সেচ, রোগবালাই দমন ও যান্ত্রিকীকরণ—আলু উৎপাদনে ফলন ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার (চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, স্টার্চ, বীজ আলু ইত্যাদি) কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় আরও আলোচনা হয় হিমাগারের গুণগত মান বজায় রাখা, সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, সংরক্ষণকাল বাড়ানো, ক্ষয়ক্ষতি কমানো এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন নিয়ে। এতে অংশগ্রহণকারী কৃষক ও হিমাগার সংশ্লিষ্টরা বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পান।
আয়োজকরা জানান,এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আলু খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়। কর্মশালায় উত্তরাঞ্চলের ২০টি কোল্ড ষ্টোরেজের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.