
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেরপুর -৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব সহ ২৩১ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান,গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় এই মামলা করা হয়েছে।
উল্লেখ্য,ওই দিন বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য,সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মামলার বিষয়ে আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি যাচাই বাছাই চলছে। যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখনও কেউ গ্রেফতার হয়নি,তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন নড়াইলে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.