দেওয়ানগঞ্জ জামালপুর) প্রতিনিধি : ১১ই জানুয়ারি ২০২৬ রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো।
৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি প্রভাষক জেরিন তাসনিম এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো.সারোয়ার-ই আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, দেওয়ানগঞ্জ উত্তরাঞ্চলের চার ইউনিয়ন এর মহিলা দলের সমন্বয়ক রোকসানা আক্তার, ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, সাংগঠনিক সম্পাদক বিথী আক্তার।
আরো উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান ৬ নং ওয়ার্ড বিএনপি'র প্রস্তাবিত সভাপতি আব্দুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম,সহ-সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন রুবেল, ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ন আহ্বায়ক মাকসুদুর রহমান জোসনা,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদুল ইসলাম,৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হাসান ডিপটি, সাধারণ সম্পাদক হাবিব খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মহিলা দলের নেতাকর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাংধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক বায়োজিদ হোসেন শাকিল ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিউল ইসলাম।
কর্মী সমাবেশে সকল বক্তার বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার-ই আলম বলেন আপনারা কেও নির্বাচনী আচরণ বিধি লংঘন করবেন না, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না, নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবে সেই নিয়ম অনুযায়ী আপনারা নিজ নিজ এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন, আমরা যেন সর্বোচ্চ ভোট দিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে সংসদে এমপি হিসেবে পাঠিয়ে পরবর্তীতে মন্ত্রী হিসেবে নিয়ে আসতে পারি।
সভাপতির সমাপনী বক্তব্যে প্রভাষক জেরিন তাসনিম বলেন, আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের ভোট চাইবো, বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে ধানের শীষের অর্থাৎ বিএনপির দূর্গ গড়ে তুলবো, এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব কে মন্ত্রী হিসেবে নিয়ে আসবো, ইনশাল্লাহ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.