
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের মনোনয়ন পত্র জমা দিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভা ও ধানের শীষের নমিনি অধ্যাপক ডা, সৈয়দ মইনুল হাসান সাদিক।
পলাশবাড়ী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে তাঁর এই মনোনয়ন দাখিল গাইবান্ধা–৩ আসনের মানুষের মাঝে নতুন আশা ও প্রত্যাশার সঞ্চার করেছে। তিনি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সম্মানিত ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান—জানিয়ে বলেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে বিজয়ী করে গণতন্ত্র ও জনগণের পক্ষে উন্নয়ন করার শক্ত অবস্থান নিশ্চিত করবেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.