জামালপুর (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে মো. হাসান ওরফে আ. খালেক (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার লংকারচর গ্রামের তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। হাসান মৃত শফিকুল ইসলাম ও হাসিনা বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মা ও স্ত্রী রোমানার (২০) কাছ থেকে টাকা চেয়ে নিত। কয়েকদিন থেকে তার মা অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় তার স্ত্রীর উপর মাঝেমধ্যেই টাকার জন্য চাপ দিত। বুধবার সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চাইলে না পেয়ে মারধরের জন্য চড়াও হয়। তখন স্ত্রী দৌড়ে পাশের বাড়িতে লুকিয়ে থাকে।
এদিকে হাসান দুপুরে দরজা বন্ধ করে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ঝুলন্ত লাশ নামিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা জানান, ছেলেটি নেশায় আসক্ত। টাকা না পেয়ে বিভিন্ন সময় ভাংচুর ও মারামারি করতো। দুপুরে ঘরের ধরনার সাথে রশি বেঁধে আত্মহত্যা করে। লাশের সুরতহাল নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও খবর ::রাজিবপুরের করাতিপাড়ায় মদিনাতুল উলম মডেল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.