
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের
কাহারোল উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ হাজার টাকা জরিমানা আদায়।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ আমিনুল ইসলামের সহযোগীতায় কাহারোল উপজেলার সদরে মুয়াজ ফার্মেসী, বেলাল মেডিক্যাল স্টোর ও বাবু ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ঔষধ কোম্পানীর ফ্রী স্যাম্পল ঔষধ বিক্রি ও একই দোকানে মানুষ এবং গবাদিপশুর ঔষধ রাখার দায়ে প্রতি দোকানে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করেন ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ ও কাহারোল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর
তাং ০৪-১২-২০২৫।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক
Leave a Reply