
দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামের কালামাটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ.কে. আজাদ প্রি-ক্যাডেট আইডিয়াল মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর রাতে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্য দিয়ে এই উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়। এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধন করেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক।এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক আবু হায়াৎ মোহাম্মদ নুর, তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে ওসি নজমুল হক বলেন, মানসম্মত শিক্ষা একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। গ্রামীণ এলাকায় এ ধরনের একটি প্রি-ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। শিশুদের নৈতিকতা, চরিত্রগঠন ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এলাকার মানুষকে এ প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
মাদ্রাসার পরিচালক আবু হায়াৎ মোহাম্মদ নুর বলেন,গ্রামীণ এলাকার শিশুদের আধুনিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করার লক্ষ্যেই আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। যাতে তারা মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। মাহফিলে পবিত্র কুরআনের আলোকে মানবকল্যাণ, সমাজ সংস্কার এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ ছাবেদ আলী বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে একটি মানসম্মত প্রাথমিক ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। এ মাদ্রাসা চালু হওয়ায় আমরা খুবই খুশি। আমাদের সন্তানরা এখন ঘরের কাছেই ভালো শিক্ষার সুযোগ পাবে।
আরেকজন বাসিন্দা ফরিদা খাতুন বলেন, মেয়েদের জন্য নিরাপদ পরিবেশে শিক্ষা দেওয়া খুব দরকার। এই মাদ্রাসা প্রতিষ্ঠার ফলে ছেলে-মেয়ে সবাই একই জায়গায় ভালো শিক্ষা পাবে। আমরা এ উদ্যোগের সঙ্গে আছি।
স্থানীয়দের মতে,এ মাদ্রাসার মাধ্যমে এলাকার শিক্ষাব্যবস্থার উন্নতি হবে এবং ভবিষ্যত প্রজন্ম একটি সুস্থ, নৈতিক ও শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে অবৈধ বালু পরিবহনে ৫ জন আটক, ৪ ট্রাক জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.