এ.এস আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
"ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে" "হেথা ভায়ে ভায়ে ঘর বেঁধেছি হিন্দু মুসলমান হেথা মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান"সহ অসংখ্য নামী দাবী কবিতার রচয়িতা জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস উদযাপন উপলক্ষ্যে বাংলা সাহিত্যে তাঁর অবদন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কবির নিজ জন্মভূমি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রশাসন। সার্বিক সহযোগীতায় ছিলো কবি গোলাম মোস্তফা একাডেমি।
স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ১৭ তম এ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবি গোলাম মোস্তফার মত কবি যুগে যুগে একবারই আসেন। তার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কবি গোলাম মোস্তফার নামে একটি হল অথবা একাডেমি ভবন হবে।
আরও পড়ুনঃ ডাংধরায় এলাকাবাসীর উদ্যোগে জিঞ্জিরাম নদীতে সাঁকো নির্মাণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.