তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গারো আদিবাসী নারী বন্দনা চাম্বুগংকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, একই এলাকার গারো আদিবাসী নারী জীবিতা মারাকের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ রয়েছে বন্দনা চাম্বুগংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে জীবিতা মারাক নালিতাবাড়ী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “একটি প্রতারণার মামলায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হবে।”
আরও পড়ুন প্রসূতির মৃত্যু! ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.